বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ওসমানীনগর উপজেলার কলারাই সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ (উঠান বৈঠক) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ বিশ্বেশ্বর সিংহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান। অন্যদের মধ্যে আলোচনা করেন প্রধান শিক্ষক গীতা চক্রবর্তী ও নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। পরিচালনা করেন তথ্য অফিসের ঘোষক লেবাস উদ্দিন।
সমাবেশে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিয়ে ও কর্মসংস্থানসহ পারিবারিক সমস্যা, মামলা, বিচার ও লিগ্যাল এইড কার্যক্রম নিয়ে আলোচনা হয়।