সিলেট জেলা ডিবির অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২

প্রকাশিত August 8, 2025
সিলেট জেলা ডিবির অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২

সিলেট জেলা গোয়েন্দা শাখা-ডিবির অভিযানে ৩ হাজার ৫০০ ইয়াবা ট্যাবেলেট সহ দুই জন গ্রেফতার হয়েছে।
ডিবি জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল অনুমান সাড়ে ৫টায় সিলেট জেলা গোয়েন্দা শাখার উত্তর জোনের একটি আভিযানিক দল গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ সময় কোম্পানীগঞ্জ-সালুটিকর-সিলেট মহাসড়কের সালুটিকর সেতুর মুখে এই বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল্লাহ আল মামুন (২৫, পিতা জয়নাল আবেদীন, সুন্দাউড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) ও রেজাউল হক (২১, পিতা জয়নাল আবেদীন, বগাইয়া, গোয়াইনঘাট, সিলেট)-এই দু’জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।