র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ ১৫ জনকে এবং অস্ত্র মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে মহানগরীর শাহপরান থানার শিবগঞ্জ সবুজবাগ আবাসিক এলাকার ৩নং রোডের ১৯ নম্বর বাসা থেকে ৩৪৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এর আগে রাত পৌণে ১১টার দিকে নাজরিন সুপার মার্কেটের সামনে থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এছাড়া রাত আনুমানিক ১০টায় এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা মসজিদ মার্কেটের মাছ বাজার সংলগ্ন রাস্তার উপর থেকে ৬৩ পুরিয়া গাঁজা সহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর উপজেলার সীমেরগাঁও থেকে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুস ছোবাহানকে গ্রেফতার করে।