সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত May 20, 2018
সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটের অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল রবিবার মহানগরীর দরগা গেইট এলাকায় একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মুহিত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ। পরিচালনা করেন, সাইফুর রহমান তালুকদার।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভূঁইয়া, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান, ১৭ পদাতিক ডিভিশনের জিওসির প্রতিনিধি মেজর সাদিক জাবেদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি।