সিলেটে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের ইফতার মাহফিল

প্রকাশিত May 27, 2019
সিলেটে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের ইফতার মাহফিল

সেভ দ্যা নেচার অব বাংলাদেশের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের জেলা সভাপতি ইবাদ খান দিনার। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু, সেভ দ্যা নেচার অব বাংলাদেশের মহানগর সভাপতি ইমন ইবনে সাম্রাজ ও সাধারণ সম্পাদক দ্বীপরাজ দাস দীপায়ন। পরিচালনায় ছিলেন, জেলা সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাছুম।