সিলেটে সুবিধাবঞ্চিতদের নিয়ে অনুবীক্ষণের ইফতার মাহফিল

প্রকাশিত May 22, 2018
সিলেটে সুবিধাবঞ্চিতদের নিয়ে অনুবীক্ষণের ইফতার মাহফিল

সিলেটে কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন অনুবীক্ষণের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিলেটের ঐতিহ্যের স্মারক ক্বিনব্রিজ এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে নানা বয়সের ১৫০ জন সুবিধাবঞ্চিত মানুষ অংশ নেন।
অনুবীক্ষণের পক্ষে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পঙ্কজ দত্ত, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ সভাপতি শফিকুর রহমান হিমু, সদস্য তৌহিদ, জয়, তনজ, বদরুল, নূর, সুমি, মনি, প্রীতি ও সাবিহা।