সিলেটে সীমান্ত ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন

প্রকাশিত October 11, 2018
সিলেটে সীমান্ত ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন

সিলেটে বিজিবি সেক্টর সদর দফতর এলাকায় সীমান্ত ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির এই ১৩ তম শাখার উদ্বোধন করেন, বিজিবি সেক্টর অধিনায়ক কর্নেল শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান, ৪৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল শাহআলম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ ও হেড অব ব্রাঞ্চেস এন এইচ এম নুসরাত।
সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান জানান, এ প্রতিষ্ঠানটি দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে।