সিলেট বিভাগের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি || আরও ২ রোগী শনাক্ত

প্রকাশিত August 19, 2025
সিলেট বিভাগের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি || আরও ২ রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও দুই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
তথ্য অনুসারে, গত ১ জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জ জেলায় ৯ জন, মৌলভীবাজার জেলায় ১৬ জন ও হবিগঞ্জ জেলায় ৪০ জন। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।