সিলেটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত May 15, 2018
সিলেটে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্র ঘোষিত সকল সরকারি দফতরে আউটসোর্সিং প্রথা বাতিল সহ ৫ দফা দাবি আদায়ে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সংগঠনের জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শাখা সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দার আলী সহ অন্যান্য নেতা। পরিচালনায় ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া।