সিলেটে শিশু একাডেমির উদ্যোগে একদিনের আর্ট ক্যাম্প

প্রকাশিত May 1, 2018
সিলেটে শিশু একাডেমির উদ্যোগে একদিনের আর্ট ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে ‘দেখো এবং আঁকো’ শীর্ষক একদিনের আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পরিতোষ ঘোষ ও দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ চিত্রশিল্পী অভিজিৎ চৌধুরী। পরিচালনায় ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা।
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সৃজশীলতা বিকাশে এই আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়।