সিলেটে রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত June 21, 2018
সিলেটে রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটে রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মহানগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম আহমদ, জ্যেষ্ঠ সহ সভাপতি জি ডি রুমু, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান ও সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ সাহেল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক তানভীর আহমদ রহিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ আবুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল আলিম।