সিলেটে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত May 6, 2018
সিলেটে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : অসংগতিপূর্ণ নামে বোর্ড গঠনের সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন সহ ৪ দফা দাবিতে সিলেটে ম্যাটস শিক্ষার্থীরা ধর্মঘট পালন করেছেন।
রবিবার দুপুরে বঙ্গবন্ধু ডিপ্লোমা স্টুডেন্টস এসোসিয়েশন সিলেট মহানগর শাখার আহ্বানে ধর্মঘট পালনকারী শিক্ষার্থীরা মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
পরে তারা চৌহাট্টায় গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কিবরিয়া, মহানগর সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল আহমদ ও সহ সাধারণ সম্পাদক রোকন খান নাহিদ সহ অন্যান্য নেতা।