সিলেটে মৌলভীবাজার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত May 19, 2019
সিলেটে মৌলভীবাজার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটে মৌলভীবাজার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মহানগরীর একটি অভিজাত হোটেলে এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিল প্রধান অতিথি ছিলেন, পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন, সংগঠনের উপদেষ্টা এম এ মতিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক ডা আজিজুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালিক, জামিল আহমদ চৌধুরী ও দেওয়ান তৌফিক মজিদ লায়েক এবং সাধারণ সম্পাদক সিকান্দর আলী। কোরান তেলাওয়াৎ করেন, হাফিজ সাকিব আহমদ। পরিচালনায় ছিলেন, আলিম উদ্দিন মান্নান। দোয়া পরিচালনা করেন, মাওলানা শামসুল ইসলাম আল হাদী।