সিলেটে বিডব্লিউসিসিআইর কনসালটেশন ওয়ার্কশপ

প্রকাশিত March 6, 2018
সিলেটে বিডব্লিউসিসিআইর কনসালটেশন ওয়ার্কশপ

সিলেটে ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রকল্পের সহায়তায় কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মহানগরীর ধোপাদিঘির পাড় এলাকায় একটি অভিজাত হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমেদ। অতিথি ছিলেন, প্রকাশ প্রকল্পের ডেপুটি টিম লিডার শওকত আলী ওয়ারেছি। পরিচালনায় ছিলেন, সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমদ।