সাংস্কৃতিক প্রতিবেদক : অমর একুশের মাস উপলক্ষে সিলেটে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত ১৫ দিনব্যাপী বইমেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বইমেলা প্রাঙ্গণে এ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় একশ প্রতিযোগী অংশ নেয়।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভূঞা ও নাট্যকার অনন্ত হীরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিযোগিতা পরিদর্শন করেন।
একই উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি শাহ সিকান্দার শাকির জানিয়েছেন।