নিজস্ব প্রতিবেদক : সিলেটে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিষদ মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, যুব উন্নয়ন অধিদপরের উপ পরিচালক আলাউদ্দিন, লেখক-কলামিস্ট আফতাব চৌধুরী ও জেলা পরিষদ সদস্য রওশন জেবীন রুবা।