যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা অনূর্ধ ১৭ সিলেটে শুরু হয়েছে।
সিলেট সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা চলছে শাহী ঈদগা এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। শুক্রবার বিকেলে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা।
ক্রীড়া অধিদফতরের সহযোগিতায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়েজিত এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৮টি ইউনিয়ন দল। উদ্বোধনী খেলায় মোগলগাঁও ইউনিয়ন দল ১-০ গোলে টুলটিকর ইউনিয়ন দলকে পরাজিত করে। দিনের অপর খেলায় অংশ নেয় কান্দিগাঁও ইউনিয়ন দল ও হাটখলা ইউনিয়ন দল। খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকায় টাইব্রেকারে গড়ায়। এতে কান্দিগাঁও ইউনিয়ন দল জয়লাভ করে।