সিলেটে বর্ষবরণ উপলক্ষে চারুমেলা আর্ট স্কুলের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন, চারুমেলা আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক দীপন দেব।
পরে পুরস্কার বিতরণ করা হয়।