হযরত শাহজালাল (র) দরগা মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা আবুল কালাম জাকারিয়া বলেছেন, রমজানুল মোবারক হচ্ছে আত্মশুদ্ধির মাস। তাকওয়া অর্জনের মাধ্যমে জীবনকে পরিপূর্ণ করতে হবে। পবিত্র আল-কুরআন নাজিলের এ মাসে কুরআনের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা সম্ভব।
শনিবার দুপুরে মহানগরীর মজুমদারপাড়ায় কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের উদ্যোগে বোর্ড কমপ্লেক্সে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ক্বারি মুজ্জাম্মিল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ক্বারি বিলাল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব ক্বারি আব্দুল মতিন আছিরগঞ্জী, সহকারী মহাপরিচালক মুফতি সিকন্দর আলী, শিক্ষা সচিব ক্বারি জুবায়ের আহমদ, ইন্তেজামিয়া কমিটির সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরী ও মসজিদ কমিটির সদস্য শেখ মঈন উদ্দিন আহমদ।