সিলেট মহানগরীর সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আলোর সন্ধানে যুব সংগঠন সিলেট বিভাগীয় কমিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান মো নবী হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সম্পাদক মাওলানা এখলাছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মো নিজাম উদ্দিন, মেরিন চিফ ইঞ্জিনিয়ার মো আব্দুল আজিজ, স্কাউটার মো আরিফুর রহমান ও মো আশরাফুল আহমদ।
এছাড়াও সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, কার্যকরী কমিটির সদস্য, অভিভাবক এবং সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে দুর্ঘটনাজনিত বিভিন্ন পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
প্রধান অতিথি বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা সচেতন ও প্রস্তুত হবে।–সংবাদ বিজ্ঞপ্তি