বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে শনিবার (১৫ আগস্ট) এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি