ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি সিলেট জেলার শাখার দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিশুদের চিক্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর রিকাবীবাজারে জেলা শিশু একাডেমিতে আয়োজিত এ চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সহ নানা বয়সের শিশু শিল্পীরা অংশ নেয়।
কর্মসূচির দ্বিতীয়দিনে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন প্রতিযোগিতা। এছাড়া একইদিন বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।