সাংসদকে গাড়ি চাপার চেষ্টার প্রতিবাদে বানিয়াচঙ্গে বিক্ষোভ

প্রকাশিত October 12, 2018
সাংসদকে গাড়ি চাপার চেষ্টার প্রতিবাদে বানিয়াচঙ্গে বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খানকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বানিয়াচঙ্গ উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার জনাব আলী কলেজ মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, শাহ শওকত আরেফিন সেলিম, চেয়ারম্যান হাবিবুর রহমান ও চেয়ারম্যান লুৎফুর রহমান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া। সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এ জেড এম উজ্জ্বল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক রিপন চৌধুরী।
বক্তারা অভিযোগ করেন, বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা তাকে পরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছিল।
তারা এ ঘটনার তীব্র নিন্দা করেন এবং অবিলম্বে গাড়িচালককে গ্রেফতারের দাবি জানান।