সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

প্রকাশিত August 12, 2025
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন

ওসমানীনগর প্রতিনিধি : সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট/২৮ শ্রাবণ) দুপুর ২টায় উপজেলার তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়কে প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ আহমদ চৌধুরী। সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড ন্যাক্কারজনক ঘটনা।
তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সত্য প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সেবায় নিয়োজিত। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনহার আহমদ, লেখক ও সাহিত্যক আব্দুল হাই মোশাহিদ, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খছরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মো এহিয়া, যুগ্মসস্পাদক শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহসাংগঠনিক সম্পাদক, তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উলামা দলের আহবায়ক কাজী নূরুল হক, জেলা উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, উপজেলা কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, জাতীয় নাগরিক পার্টির উপজেলা নেতা রকিব মিয়া, আশরাফুল ইসলাম আবিদ, মুস্তাকিম রুমেল, পিয়ার মাহমুদ সালমান প্রমুখ।