শ্রীমঙ্গলে অসহায় ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত June 5, 2018
শ্রীমঙ্গলে অসহায় ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক সংগঠন হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গলে একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের এডমিন সালেহ আহমদের সভাপতিত্বে ও তুহিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হৃদয়ে শ্রীমঙ্গল লন্ডনের সহ সভাপতি আব্দুল মালিক।
এ সময় ১শ ৭০ জন অসহায় ও দরিদ্রের মাঝে চাল, ছানা, ডাল, চিনি, সেমাই, খেজুর, পিয়াজ, রসুন, ট্যাং, তেল ও গুড়া দুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেলোয়ার মামুন, সাংবাদিক মামুন আহমেদ, কামরুল হাসান দোলন, আলমগীর সেলিম, ইকরামুল ইসলাম ইমন, বেলাল আহমদ, রাশেদ তালুকদার ও বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন।