শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে জমজমাট নৌকা বাইচ

প্রকাশিত August 8, 2025
শিশির মনিরের উদ্যোগে শ্যামারচরে জমজমাট নৌকা বাইচ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে জমজমাট নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (৮ আগস্ট/২৪ শ্রাবণ) দুপুরে শ্যামারচর বাজার সংলগ্ন মরা সুরমা নদীতে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত নৌকা অংশগ্রহণ করে।
নৌকা বাইচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে শ্যামারচর বাজারে খেয়াঘাটের দুইপারে বিপুল দর্শক ভিড় জমান।
‎অ্যাডভোকেট শিশির মনির জানান, এই আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নতুন করে প্রাণ ফিরে পাবে এবং স্থানীয় সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন ঘটবে।
ভাটিবাংলার ঘরে ঘরে শান্তি ছড়িয়ে দিতে ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এরকম সুন্দর ও আনন্দদায়ক আয়োজনের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।‎
‎নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ১ম পুরস্কার সোনার হরিণ, ২য় পুরস্কার সোনার প্রজাপতি ও ৩য় পুরস্কার একটি মোটরসাইকেল তুলে দেওয়া হয়।