র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে ইয়াবাসহ এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওলিপুর সিটি পার্কের সামনের রাস্তার উপর থেকে ৭৫ পিস ইয়াবা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সক্রিয় মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনকে আটক করা হয়।