হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির মেধা বৃত্তি চালু করা হয়েছে।
এ উপলক্ষে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে শনিবার (২২ ফেব্রুয়ারি/৯ ফাল্গুন) সকালে শাল্লা উপজেলা সদরে টিঅ্যান্ডটি মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের সভাপতিত্বে এবং বাহাড়া মধ্যেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা তালুকদার ও সাংবাদিক আমির মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সচিব জামশেদ আহমেদ। প্রধান বক্তা ছিলেন, মধো বৃত্তির প্রবর্তক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সনজিৎ কুমার চন্দ, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শামস উদ্দিন আহমেদ ও দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাওলানা নূরে আলম সিদ্দিকী।
আরো বক্তব্য রাখেন, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস, ভাটিবাংলা কলেজের অধ্যক্ষ রন্টু চন্দ্র দাস, গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন ও জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার।
অনুষ্ঠানে ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ২০৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত এই বৃত্তি পাবেন শিক্ষার্থীরা।
পরে সংগঠনের পক্ষ থেকে শাল্লা উপজেলায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।