শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের বিশিষ্ট ধনাঢ্য ব্যক্তি মো ইছাক মিয়া আর নেই।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী-পুত্র ও ভাই-বোন রেখে গেছেন। বিকেল ৫টা ৩৫ মিনিটে শাল্লা উপজেলা সদরে শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধরণ মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা সদরের পাঞ্জেগানা কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।