শাল্লা প্রতিনিধি : ‘অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট/৩ ভাদ্র) থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও পিয়াস চন্দ্র দাস। উপজেলা মৎস্য কর্মকর্তা (অ দা) সন্দীপন মজুমদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো মুকিদুর রহমান, কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, ইউআরসি আনোয়ার হোসেন, দৈনিক সিলেটের ডাকের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি দিলুয়ার হোসেন দিলু, দৈনিক বিজয়ের কণ্ঠের প্রতিনিধি নাসির সুলতান, এনসিপি নেতা রাকিবুল হাসান ও সেরা মৎস্য খামারি কান্দিগাঁও গ্রামের হাদিছুর রহমান।
বক্তাগণ মৎস্য সম্পদ রক্ষার্থে মৎস্য আইন মেনে চলতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
পরে উপজেলা নির্বাহী অফিসারের পুকুরে ২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।