শাল্লায় বিএনপির কর্মী সম্মেলনে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের আহ্বান

প্রকাশিত May 28, 2025
শাল্লায় বিএনপির কর্মী সম্মেলনে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের আহ্বান

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আয়োজিত কর্মী সম্মেলনে দলকে শক্তিশালী করতে প্রকৃত ও ত্যাগী নেতাদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৮ মে/১৪ জ্যৈষ্ঠ) উপজেলা বিএনপির উদ্যোগে হবিবপুর ইউনিয়ন বিএনপির এই কর্মী সম্মেলন শাসখাই বাজারে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল আওয়ালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির যুগ্মসম্পাদক মো. জাকির হোসেন, নিত্যানন্দ দাস নিতাই, আব্দুল করিম, সদস্য মাহবুব সোবহানী চৌধুরী, উসমান গনি, আলী আমজাদ তালুকদার, হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শৈলেন্দ্র কুমার দাস, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মো. একরামুল হোসেন ও হবিবপুর ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশিদ।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক কর্মী সম্মেলনে যোগ দেন।।
এতে বক্তারা বিএনপি জনগণের দল উল্লেখ করে বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা হলো, গণতান্ত্রিক বাংলাদেশে ভোটের অধিকার। এর মাধ্যমে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়িত হবে। আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’