শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট/২১ শ্রাবণ) দুপুরে শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বৃষ্টি উপেক্ষা করে বিজয় শোভাযাত্রা বের করে।
পরে শহীদ মিনারে এক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ। পরবর্তী ধাপে পৌঁছতে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে।
দিনটি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ শাল্লা উপজেলা শাখা শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে।