শাল্লা প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সুনামগঞ্জ-২ আসনে মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও যুক্তরাজ্যের সভাপতি ড মাওলানা শোয়াইব আহমদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট/২৮ শ্রাবণ) শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারে শতাধিক ফেস্টুন লাগানোর মাধ্যমে নির্বাচনী প্রচার কাজ শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের শাল্লা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুকনুদ্দীন আল মাহমুদ, যুব জমিয়ত উপজেলা শাখার দপ্তর সম্পাদক ক্বারী মুহিবুর রহমান সওদাগর, শাল্লা ডিগ্রি কলেজের আহ্বায়ক ছাত্রনেতা সুহেল আহমদ রাজ প্রমুখ।