শাল্লায় চোলাই মদ সহ ইউপি মেম্বার ও সহযোগী গ্রেফতার || মামলা দায়ের

প্রকাশিত July 14, 2026
শাল্লায় চোলাই মদ সহ ইউপি মেম্বার ও সহযোগী গ্রেফতার || মামলা দায়ের

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ বাহাড়া ইউনিয়ন পরিষদের এক মেম্বার ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে শাল্লা থানা পুলিশ উপজেলার বাহাড়া (উত্তরপাড়া) এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন ইউপি মেম্বার দেবব্রত তালুকদার (৩৪) ও জীবেশ দাশ (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে এসআই মো ইমাম আরেফিনের নেতৃত্বে বাহাড়া এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেফতার ও জীবেশ দাশের শয়নকক্ষের খাটের নিচে থেকে দেশীয় তৈরি এই চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় একটি মামলা দায়ের ও আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শাল্লা থানার ওসি মো রোকিবুজ্জামান জানান, শাল্লা উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।