শাল্লায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় কমিউনিটি মতবিনিময় সভা

প্রকাশিত February 17, 2025
শাল্লায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় কমিউনিটি মতবিনিময় সভা

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় সোমবার (১৭ ফেব্রুয়ারি/৪ ফাল্গুন) আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আন নোমানের সভাপতিত্বে ও গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও গ্রাম আদালতের সুফল ভিডিও প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আটগাওঁ ইউনিয়ন পরিষদের সচিব প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, সদস্য মো নূরুল হক, আব্দুর রাজ্জাক, প্রভাত রঞ্জন তালুকদার, রাহুল চন্দ্র দাস, গোলাম কিবরিয়া, সদস্যা অলি বেগম, নূরজাহান আক্তার ও হাফিজ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন চন্দ্র সাহা সহ আটগাঁও ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য-সদস্যা এবং স্থানীয় নেতৃবৃন্দ।