শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেফতার দাবিতে মিছিল ও সমাবেশ

প্রকাশিত February 14, 2025
শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও দোসরদের গ্রেফতার দাবিতে মিছিল ও সমাবেশ

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি/১ ফাল্গুন) আওয়ামী বিরোধী সংগ্রামী জনতার ব্যানারে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোর সামনে সমাবেশে মিলিত হয়।
শাল্লা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ কাদের, সাবেক যুগ্মসম্পাদক সিরাজুল ইসলাম, হাজিরুল ইসলাম আজহার, যুবদলের যুগ্মআহবায়ক মাহবুব হোসেন শিশু, কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল ও হবিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা ওসমান গণি।
বক্তরা বলেন, শাল্লায় কিছু মানুষ ব্যক্তি স্বার্থে আওয়ামী সন্ত্রাসীদেরকে কাছে টানছে। তাদের পক্ষে সাফাই গাইছে বিভিন্ন জায়গায়। পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টাও করছে।
সমাবেশে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, আব্দুল মজিদ, ব্রজেশ রঞ্জন চৌধুরী, আব্দুল কাদির, সাইফুর রহমান, রিয়াজুল হাসান রিয়াজ, রুবেল আহমদ দুলাল, শৈলেন্দ্র কুমার দাস, নূরুল আমিন, রাকিব মিয়া, আলতাব হোসেন, একরামুল হোসেন, নয়ন আহমদ, তারেক হাসান মুন্না, তোফাজ্জল হক বাপন, নাসির উদ্দীন, মাহমুদ হাসান সোহেল ও শফি আহমদ শফিক সহ শাল্লা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।