শায়েস্তাগঞ্জ থেকে ৭০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত May 23, 2025
শায়েস্তাগঞ্জ থেকে ৭০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭০ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ মে/৯ জ্যৈষ্ঠ) ভোরে উপেজলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেটের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ৭০ কেজি গাঁজা সহ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়লাডাঙ্গা গ্রামের মো রাসেল (২৬, পিতা মো. আব্দুল মতিন) ও পাকাটুলা গ্রামের মো. বাবু হোসেনকে (২৫, পিতা মো. হাবিবুর রহমান) গ্রেফতার এবং তাদের নিকট থেকে একটি ট্রাক জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।