শাল্লা প্রতিনিধি : অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শাল্লা উপজেলা প্রশাসন, শাল্লা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, বিএনপি ও অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো শওকত জামিল, থানার অফিসার ইনচার্জ মো শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার প্রেমবাঁশী দাস, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাল্লা উপজেলা যুগ্মআহ্বায়ক রাকিবুল হাসান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।