সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলতে সবাইকে মহান ভাষা শহীদ রফিক, শফিক, সালাম, জব্বার ও বরকতের মতো শতভাগ খাঁটি দেশপ্রেমিক হতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিলেটের বিশ্বনাথে উপজেলার জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জমির আহমদের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতার সন্তান মঞ্জুর আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হীরা মিয়া চৌধুরী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক নাজির হোসেন।