র‌্যাবের হাতে আটক ১৭ মাদক সেবনকারীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত June 25, 2018
র‌্যাবের হাতে আটক ১৭ মাদক সেবনকারীর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সিলেট মহানগরী বিভিন্ন এলাকা থেকে আটক ১৭ জন মাদক সেবনকারীকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ এর ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে।
রবিবার ৯টা থেকে সেমাবার সকাল ৯টা পর্যন্ত র‌্যাব-৯, ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নাহিদ হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল সহ মহানগর পুলিশের বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় এসব মাদক সেবনকারীকে আটক করা হয়।
মাদক সেবনকারীদের নিকট থেকে ৩২ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়। আটক মাদকসেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।