রোটারেক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের চিত্রাঙ্কণ ও হাতের লেখা প্রতিযোগিতার পুুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জালালাবাদ রোটারি হাসপাতালের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ডিজিএন রোটারিয়ান এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি ছিলেন, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ ও সেক্রেটারি সিলটিভির পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারিয়ান মনজুর আল বাসেত, রোটারেক্ট ক্লাব অব সিলেট এমসি কলেজের সভাপতি রুহুল আমীন, সাবেক সভাপতি সাইদুল করিম রেজা, সাবেক সভাপতি রাশেদ আহমদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রফিকুল আলম রফিক, আব্দুল মুমিন ও শাহজাহান।