বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর ১৩তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) শহরের স্কাইকিং চাইনিজ রেস্টুরেন্টে জাঁকজমকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৬৪-৬৫ বাংলাদেশের কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, পিএইচডি, পিএইচএফ,বি, এমডি, পিএইচএস। বিশেষ অতিথি ছিলেন রোটারি ড্রিস্ট্রিক্ট ৬৪-৬৫ বাংলাদেশের চীফ কো-অর্ডিনেটর (এডমিন) সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান, এম মাহমুদুল হাসান, এমপিএইচএফ ও রোটারি ক্লাব অব খোয়াইর উপদেষ্টা পিপি ডা মো জমির আলী, পিএইচএফ। সম্মানিত অতিথি ছিলেন রোটারিয়ান পিপি জগদীশ চন্দ্র মোদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
অনুষ্ঠানে ২০২৫-২৬ রোটারি বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ করেন রোটারি ক্লাব অব খোয়াইর সেক্রেটারি এম এম এ আল-নোমান তন্ময়। নতুন কমিটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট ঝন্টু চন্দ্র দেবের কাছে কলার দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান মুরাদ। এছাড়া নতুন কমিটির সেক্রেটারি রোটারিয়ান অ্যাডভোকেট কুতুব উদ্দিন শামীমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেক্রেটারি রোটারিয়ান এম এম এ আল-নোমান তন্ময়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো আব্দুল কাইয়ুম। রোটারিয়ানদের বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহীন, রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রসিডেন্ট নূর উদ্দিন জাহাঙ্গীর, পিপি হাফিজুর রহমান সুমন, কবি তাহমিনা বেগম গিনি, আবুল কাশেম, তবারক আলী লস্কর, বাদল কুমার রায়, ইলিয়াস বখত চৌধুরী জালাল, মো শরীফ উল্লাহ, বেলায়েত হোসেন সেলিম, নিয়াজ মোহাম্মদ খান, মোহাম্মদ হারুন, শাহ জুবায়ের, ইঞ্জিনিয়ার সৈয়দ আলী আফজাল, সাইফুল ইসলাম চৌধুরী, দেওয়ান মিয়া, অ্যাডভোকেট আবু সালেহ, সিলেট মেট্রাপলিটন রোটারিয়ান ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট আব্দুল বাছিত, আলী আজম চৌধুরী তমাল, ইনার হুইল ক্লাবের চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খানম, বর্তমান প্রেসিডেন্ট রওশন আরা লুনা ও ইন্টার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর প্রেসিডেন্ট ইবতে শাম ইবনুল ইনান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। পুরস্কৃত করা হয় সাপ্তাহিক সভায় শতভাগ উপস্থিত রোটারিয়ানদেরকে। এছাড়া এসিস্টেন্ট কো-অর্ডিনেটর আজিজুর রহমান মান্নার সম্পাদনায় প্রকাশিত স্যুভেনিরের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় বিশিষ্ট ব্যবসায়ী জগদীশ চন্দ্র মোদক ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও এক মেধাবী শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হয়।