হবিগঞ্জ প্রতিনিধি : রোটারি ক্লাব অব হবিগঞ্জের নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক্তন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডা মনজুরুল হক চৌধুরী সবার প্রতি নিজ নিজ অবস্থান থেকে দেশের ও সমাজের জন্য ইতিবাচক কিছু করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অভিষেক অনুষ্ঠনে তিনি সেবার ক্ষেত্র আরো প্রসারিত করতে রোটারিয়ানদের তাগিদ দেন।
অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান এম এ রাজ্জাকের সভাপতিত্বে ও রোটারিয়ান শামীম আহছানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী, রোটারি ক্লাব অব হববিগঞ্জের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, সামছুদ্দিন চৌধুরী এমবিই, রোটারিয়ান ডা জমির আলী, রোটারিয়ান কবি তাহমিনা বেগম গিনি, রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট হারুনুর রশিদ চৌধুরী, রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর প্রেসিডেন্ট রোটারিয়ান বেলায়েত হোসেন সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজ। নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান শামীমকে কলার পড়িয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট সুদীপ কুমার বণিক। সেক্রেটারি তানবিরুল হাসান শ্যামলকে কলার পড়িয়ে দেন বিদায়ী সেক্রেটারি মোহাম্মদ শাহীন। পরে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।