রোটারি ক্লাব অব সিলেট হলি ল্যান্ডের ১৪তম অভিষেক

প্রকাশিত October 27, 2018
রোটারি ক্লাব অব সিলেট হলি ল্যান্ডের ১৪তম অভিষেক

নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব সিলেট হলি ল্যান্ডের ১৪তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মহানগরীর কাজীটুলা এলাকায় হিলভিউ কনভেনশন সেন্টারে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রাক্তন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, ডিজিই রোটারিয়ান অধ্যক্ষ আতাউর রহমান পীর ও ডিজিএন রোটারিয়ান ড বেলাল উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জোন কোঅর্ডিনেটর রোটারিয়ান নূরল হক সুহেল, ডেপুটি গভর্নর রোটারিয়ান মুফতি তাহের আহমদ, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান ওলিউর রহমান নাহিদ, ইনস্টলেশন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান গোলাম রব্বানী ফারুক ও বিদায়ী গভর্নর রোটারিয়ান ইনামুর রহমান লস্কর। সভাপতিত্ব করেন, প্রেসিডেন্ট রোটারিয়ান শহিদুর রহমান।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।