সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু ও সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৫০টি ফলের চারা রোপণ ও ২১ শিশুর খতনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রেটারি ডিস্ট্রিক গভর্নর ইলেক্ট রোটারিয়ান আতাউর রহমান পীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসিসটেন্ট গভর্নর রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী, সদ্য প্রাক্তন সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, বর্তমান সেক্রেটারি রোটারিয়ান তানভীর আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান বদরুল হক, রোটারিয়ান আক্তার হোসেন, রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, রোটারিয়ান জুনেদ আহমদ, রোটারিয়ান স্বপ্না বেগম, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ ও রোটারিয়ান হাবীব আল নূর।
এছাড়া ৭টি রোটারেক্ট ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।