সিলেটে রোটারি ক্লাব অব জালালাবাদের নিয়মিত সাপ্তাহিক সভা, ২০১৮-১৯ বর্ষের অ্যাসেম্বলি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মহানগরীর ধোপাদিঘির পাড়ে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সাপ্তাহিক সভায় সংগঠনের বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান হানিফ মোহাম্মদ ও অ্যাসেম্বলি পর্বে পরবর্তী প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিডিজি রোটারিয়ান ডা মঞ্জুরুল হক চৌধুরী, পিপি রোটারিয়ান ডা মির মাহবুবুল আলম, ডিজিএন রোটারিয়ান আতাউর রহমান পীর, পিপি নিরেশ চন্দ্র দাস, বর্তমান সেক্রেটারি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন ও পরবর্তী সেক্রেটারি রোটারিয়ান তানভীর চৌধুরী।
ইফতারের আগে রোজার তাৎপর্য তুলে ধরে বয়ান ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল আহাদ জেহাদী।