সাংস্কৃতিক প্রতিবেদক : তরুণ নির্মাতা রহমান মনির আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সিলেটে শিশুতোষ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
মৃত্তিকায় মহাকালের উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়ামে এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় চলচ্চিত্রকার রহমান মনিও বক্তব্য রাখেন।
দুই দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শনিবার শেষ হচ্ছে।