মৌলভীবাজার জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত June 5, 2018
মৌলভীবাজার জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে সবাইকে স্বাগত জানান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। অংশ নেন, সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব ও সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি সহ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়।