মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি মৌলভীবাজারে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সংগঠকদের মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা শিল্পকলা একাডেমির পরিচালক অসিত বরণ গুপ্ত, মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, নাট্যকার আব্দুল মতিন, সংস্কৃতিজন সৈয়দ নওশের আলী খোকন, নাট্যকার খালেদ চৌধুরী ও নাট্যকার আ স ম সালেহ সুহেল। পরিচালনায় ছিলেন, জ্যোতি সিনহা।