মৌলভীবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল

প্রকাশিত September 24, 2018
মৌলভীবাজারে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার জেলা পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে সোমবার শ্রীমঙ্গল উপজেলা দল টাইব্রেকারে ৫-৩ গোলে কমলগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে।
মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব হাসান আহমেদ সরোয়ার ও পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান। পরিচালনায় ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।